1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ও অসুস্থ্যদের ফিজিওথেরাপী প্রদান - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ও অসুস্থ্যদের ফিজিওথেরাপী প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৪২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………………….

নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ও নওগাঁ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় প্রতিবন্ধী ও অসুস্থ্যদের ফিজিওথেরাপী প্রদান করা হয়েছে। ৫ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুকিতে বাত, ব্যথা ও প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিদের ফিজিওথেরাপী কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

 

ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, ওসমান গণি, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দিনব্যাপী উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আহত প্রায় অর্ধ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও থেরাপি প্রদান করেন প্রতিবন্ধী বিষয়ক নওগাঁ জেলা কর্মকর্তা এস এম হুমায়ন কবির, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. গোলাম কিবরিয়া, থেরাপি সহকারী নাজমুল হোসেন, টেকনিশিয়ান-২ বেলাল হোসেন। এ ধরনের সেবামুলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ধামইরহাট সমাজসেবা অফিস সূত্রে জানা যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট