1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, আহত-২ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর ধামইরহাটে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, আহত-২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………….

নওগাঁর ধামইরহাটে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটেছে ককটেল বিস্ফোরণের মতো ঘটনাও। হামলাকারীদের আক্রমনে ২ জন আহত হয়েছে। আজ বৃস্পতিবার উপজেলার টিএন্ডটি মোড়স্থ্য শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৪ নভেম্বর সন্ধা ৭ টায় মালাহার রোড হতে ‘শেখ হাসিনার গদিতে আগুন জালাও একসাথে, আওয়ামীলীগের চামরা তুলে দিব আমরা’ এমন অনেক সরকার বিরোধী ¯েøাগানে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল শেখ রাসেল পরিষদে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাংচুর, প্রধানমন্ত্রীর ছবি ও ঘরের ভেতর আগুন লাগিয়ে দেয়। এ সময় ঘরে থাকা খেলনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন কুমার ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সভাপতি ও পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি রশিদুল ইসলামকে টিএন্ডটি  (টেলিফোন অফিস) অফিস সংলগ্ন ঝোপে টেনে হিচড়ে নিয়ে মারপিট করে। এ সময় ঘটনাস্থলে একটি বিকট আওয়াজ হয়ে বিস্ফোরিত হয়। অনেকেই ককটেল বিস্ফোরণ হতে দেখছেন বলে স্থানীয় দোকানীরা জানান।

 

যুবলীগ নেতা ইনজামামুন হক সরকার শিমুল জানান, আজ রাতে বিশ্বকাপের ব্রাজিল দলের খেলা থাকায় আমরা সকল ব্রাজিল সমর্থক নৈশ্যভোজের আয়োজনে ব্যস্ত থাকায় এই হামলা চালিয়েছে জামায়াত বিএনপির পেটোয়া বাহিনী। আমরা এমন হামলার তীব্র প্রতিবাদ জানাই, অচিরেই এই ন্যাক্কারজনক হামলার দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।

 

ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, ঘটনাস্থলে অগ্নিসংযোগ ও হামলার সত্যতা পাওয়া গেছে, তবে ককটেল কিনা তা খতিয়ে দেখতে হবে, হামলাকারীদের কাউকেই ছাড় দেয়া হবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট