1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে শিক্ষিকার বিরুদ্ধে ৫ম শেণির ছাত্রকে প্রসাব খাইয়ে নির্যাতনের অভিযোগ - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নওগাঁর ধামইরহাটে শিক্ষিকার বিরুদ্ধে ৫ম শেণির ছাত্রকে প্রসাব খাইয়ে নির্যাতনের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৫০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# রেজুয়ান আলম, ধামইরহাট, নওগাঁ থকে.ে…………………..

 

নওগাঁর ধামইরহাটে মো. সাব্বির আহমেদ নামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে জোর পূর্বক প্রসাব খাইয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দ্রæত ওই শিক্ষিকার বিরুদ্ধে প্রদক্ষেপ নেয়ার জোর দাবি জানান এলাকাবাসী।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের মো. মাহবুব আলমের ছেলে সাব্বির আহমেদ ওই ইউনিয়নের চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। গত মঙ্গলবার এ ঘটনাটি ঘটে। এর কয়েকদিন আগে বিদ্যালয়ের ছাদে উঠে ওই শিক্ষার্থী দুরন্তপনার ছলে প্রসাব করলে তার জের ধরে সহকারি শিক্ষিকা মোসাঃ শাহানা বেগম স্কুল ছাত্রকে নির্যাতন করতে থাকেন। এক পর্যায়ে রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে একটি প্লাস্টিকের বোতলে পূনরায় প্রসাব করতে বলেন সাব্বিরকে। পরে সেই বোতলে থাকা প্রসাব জোরপূর্বক পান করাতে বাধ্য করেন অভিযুক্ত ওই শিক্ষিকা।

 

শিক্ষার্থীর মা সাবিনা আক্তার বলেন, আমার ছেলেকে বিদ্যালয়ের সাদে প্রসাব করার কারণে বেধরক মারপিট করেছে এবং প্রসাব খাওয়ানো হয়েছে। আমার ছেলে অন্যায় করলে পরিবারের কাছে না জানিয়ে এমন নির্যাতন করা হয়েছে আমরা এর বিচার চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী জানান, ঘটনা জানতে পেরে আমি গিয়ে দেখি বোতলে প্রসাব হাতে ছাত্রটি দাড়িয়ে ছিল। প্রসাব খেয়েছে কিনা আমি তা নিজ চোখে ঘটনাটি দেখিনি। তবে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা সকলের নিকট ক্ষমা চেয়েছেন। এবিষয়ে সাংবাদিকদের জবাবে অভিযুক্ত শিক্ষিকা শাহানা বেগম পুরো ঘটনাটি অস্বীকার করেন।

উপজেলা শিক্ষা অফিসার মো. আজমল হোসেন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক আমরা ওই শিক্ষিকার বিরুদ্ধে জেলা শিক্ষা অফিস বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। খুব শিঘ্রই ব্যবস্থা গ্রহণ করবেন।#
এডটি: আরজা/০৩

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট