1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
যশোরের তিন উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হবে মঙ্গলবার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের তিন উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হবে মঙ্গলবার

  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক: রাত পোহালেই যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা পরিষদের নির্বাচন। এ তিন উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম-এ ভোটগ্রহণ হবে। ২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে এদিন ভোট দেবেন ভোটাররা। উপজেলা তিনটিতে মোট ভোটার ৭ লাখ ৬১ হাজার ৭১১।

নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন।

শার্শায় ১১ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে অহিদুজ্জামান (আনারস), আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল), ইব্রাহিম খলিল (ঘোড়া), ও সোহরাব হোসেন (দোয়াতকলম)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সরদার (তালা), তরিকুল ইসলাম (টিয়াপাখি), শফিকুল ইসলাম মন্টু (চশমা) ও শাহরীন আলম (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল)ও শামীমা খাতুন (কলস)।

এ উপজেলায় ১টি পৌরসভা ১১টি ইউনিয়নে ১০২ কেন্দ্রে ৮১৪ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।ভোটার ২ লাখ ৯৯ হাজার ১১১ জন। পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ ও মহিলা ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন। ১০২ প্রিজাইডিং অফিসার, ৮১৪ সহ প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২৬৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করবে।

ঝিকরগাছায় ১১ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম(আনারস), রেজাউল হোসেন (মোটসাইকেল), সেলিম রেজা ( ঘোড়া) ও লুবনা তাক্ষী (দোয়াতকলম)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইদ্রিস আলী বিশ্বাস (টিউবওয়েল), কামরুজ্জামানর মন্টু (তালা) ও সৈয়দ ইমরানুর রশীদ (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছিয়া বেগম (পদ্মফুল), আমেনা খাতুন (হাঁস), জেসমিন সুলতানা (কলস) ও সাহানা আক্তার (ফুটবল)।

এ উপজেলায় ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১১০টি কেন্দ্রের ৭৮১ কক্ষে ভোটগ্রহণ হবে। ৯৮০ প্রিজাইডিং অফিসার, ৩৯ সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৭১৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ১৬৮। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩১ হাজার ৯৯৮ ও মহিলা ১ লাখ ৩১ হাজার ১৭০।

চৌগাছা উপজেলায় ৯ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে এস এম হাবিবুর রহমান (আনারস) ও মোস্তানিছুর রহমান (মোটরসাইকেল) মার্কা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা (বৈদ্যুতিক বাল্ব) ও সিদ্দিকুর রহমান(তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী ( কলস), নাছিমা খাতুন ( হাঁস), নাজনীন নাহার (বৈদ্যুতিক পাখা), কামরুন নাহার শাহীন (ফুটবল) ও রীপা ইসলাম ( প্রজাপিত)।

এ উপজেলায় ১টি পৌরসভায় ও ১১টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রের ৫৭৮ কক্ষে ভোটগ্রহণ হবে। ৮১ প্রিজাইডিং অফিসার, ৫৭৮ সহকারী প্রিজাইডিং অফিসার ও ১১৫৬ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ভোটার ১ লাখ ৯৯ হাজার ৪৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১০ হাজার ৬৫ ও মহিলা ৯৮ হাজার ৩৬৭।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট