1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

নওগাঁর ধামইরহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৪৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট, নওগাঁ  প্রতিনিধি……………………

নওগাঁর ধামইরহাটে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, সুবিধাভোগী ভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও অনুদানের অর্থ বিতরণের পাশাপাশি সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অফিসের সহযোগিতায় ৮ আগস্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রোগ্রামে অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, কৃষি অফিসার তৌফিকআল জুবায়ের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান প্রমুখ।

 

পরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ৭ নারীকে সেলাই মেশিন, ২ জনকে ৪ হাজার টাকার আর্থিক অনুদান ও সমাজসেবা অধিদপ্তরের পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় ৫টি দলীয় সমিতিতে ৭৩ জনের মাঝে ১৯ লাখ টাকার সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। সবশেষে তথ্য আপার উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট