1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর ধামইরহাটে পীরোত্তর জমির অর্ধ-শতবর্ষী গাছ কেটে বিক্রির অভিযোগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

নওগাঁর ধামইরহাটে পীরোত্তর জমির অর্ধ-শতবর্ষী গাছ কেটে বিক্রির অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………..

 

নওগাঁর ধামইরহাটে ইসিভুক্ত পীরোত্তর সম্পত্তির লক্ষ টাকা ম‚ল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় ইসিভুক্ত জমির মোতোওয়াল্লি মো. আব্দুল জলিল ৯৯৯ এ প্রতিকার চেয়ে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে কাটা অবস্থায় বেশ কিছু গাছ উদ্ধার করতে গেলে তার আগেই লাখ টাকা ম‚ল্যের গাছ অন্যত্র সরিয়ে ফেলে অভিযুক্তরা। সোমবার (২০জুন) সকালে উপজেলার গাংরা গ্রামে পীর ইমাম ও মাদার ওয়াকফ এস্টেটে ঘটনাটি ঘটে।

 

এস্টেটের প্রায় অর্ধ-শতবর্ষী গাছ কেটে নেয় উমার ইউনিয়নের গাংরা গ্রামের মোস্তাফিজুর রহমান ও আফজাল হোসেন। তবে এই গাছ কাটার সাথে জড়িত আছেন একই গ্রামের প্রভাবশালী ডা. মাজেদুর রহমান বলে অভিযোগ করেছেন ভুক্তভোগি মোতোওয়াল্লি আব্দুল জলিল।

 

স্থানীয় স‚ত্রে জানা যায়, গাংরা পীর ইমাম ও মাদার ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লী আব্দুল জলিলের সঙ্গে ডা. মাজেদুর রহমান গং এর সাথে অন্যান্য অভিযুক্তদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গাছ কাটার ঘটনা ঘটে।

 

ভুক্তভোগি আব্দুল জলিল বলেন, তিনি জরুরি কাজে ঢাকায় অবস্থান করছিলেন এমতাবস্থায় তার অনুপস্থিতিতে বসতবাড়ী ও এস্টেটের ফলদ ও বনজ প্রায় ১৫-২০ টি গাছ কাটে অভিযুক্তরা। যার মধ্যে দুটি অর্ধ-শতবর্ষী আম ও পাইকর গাছ রয়েছে।

 

এদিকে, গাছ কাটার সাথে বাদীর দাবীকৃত জড়িত অভিযুক্ত আফজাল হোসেনকে (০১৭৬৪-৯৮৩৭৫০) নম্বরে ফোন করা হলে প্রতিবেদককে আফজাল হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থলে যাইনি, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা।’ অপর অভিযুক্ত স্বাস্থ্য বিভাগের প্রাক্তন সহকারী পরিচালক ডা. মাজেদুর রহমানের কাছে মুঠোফোনে (০১৭১০-৯৬৭৭৯৮) জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো কমিটির কেউ নয়, সেখানে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি আছে, তারা আদালতের রায় পেয়েছে, আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।

 

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী বলেন, ৯৯৯ থেকে পীরোত্তর জমির গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আদালতে মামলা চলমান থাকায় পুলিশ গিয়ে গাছ কর্তন বন্ধ করে দিয়েছে, তবে কোন লিখিত অভিযোগ কেউ করেনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সান/১০

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট