1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

নওগাঁর ধামইরহাটে জেলা পরিষদ নির্বাচনের ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নুরুজ্জামান হোসেন বিজয়ী

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধ……………………………………………………….

নওগাঁর ধামইরহাটে জেলা পরিষদ নির্বাচনে ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মাত্র ৪ ভোট বেশি পেয়ে পুনরায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছে মো. নুরুজ্জামান হোসেন।

 

১৭ অক্টোবর ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)এ গ্রহণে ১১৯ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর আড়াইটায় ভোট গনণা শেষে ফলাফলে ৬১ ভোট (হাতি মার্কা) পেয়ে জেলা পরিষদের ৫নং ওয়ার্ডে (ধামইরহাট) সদস্য নির্বাচিত হন সাবেক জেলা পরিষদ সদস্য মো. নুরুজ্জামান হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম (তালা মার্কা) পেয়েছেন ৫৭ ভোট।

 

অপরদিকে সংরক্ষিত মহিলা আসনে আনজুয়ারা বেগম (হরিন মার্কা) পেয়েছেন, ৪৭ ভোট, মোছাঃ নিলু আকতার (বই মার্কা) পেয়েছেন ৩৭ ভোট, মোছাঃ ফাতেমা জিন্নাহ (টেবিলঘড়ি) পেয়েছেন ২৭ ভোট, মোছাঃ ছালেমা খাতুন (মাইক মার্কা) পেয়েছেন ০৬ ও সাবিনা বেগম (ফুটবল মার্কা) পেয়েছেন ১ ভোট।

 

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. নিলয় রহমান, ওসি মোজাম্মেল হক কাজীসহ পুলিশ ও আনসার বাহিনী। প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট