1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে শুধু উদ্বোধনের অপেক্ষায়  রয়েছে বীর নিবাস - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

নওগাঁর আত্রাইয়ে শুধু উদ্বোধনের অপেক্ষায়  রয়েছে বীর নিবাস

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ ,

আত্রাই প্রতিনিধি……………………………………………………….

নওগাঁর আত্রাইয়ে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে প্রথম পর্যায়ে অসচ্ছল আট মুক্তিযোদ্ধা পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহারের দৃষ্টিনন্দন বীর নিবাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকতেখারুল ইসলাম এর তত্তাবধানে সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, প্রকৌশলী জোনায়েত আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মেহেদী হাসান এবং সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সহায়তায় বাড়ীগুলোর নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে।

 

ইউএনও অফিস জানায়, বর্তমান অর্থবছরে আবাসন নির্মাণ কর্মসূচির আওতায় সারা দেশে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাড়ী করে দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের আলোকে উপজেলায় আট অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের জন্য দরপত্রের মাধ্যমে ঠিকাদার কর্তৃক বাসগৃহ নির্মাণ কাজ শুরু হয়।

 

ড্রইং অনুসারে প্রতি বাসগৃহে ছয়’শ পঁয়ত্রিশ স্কয়ার ফিট জায়গার উপর তিনটি বেডরুম, ড্রইংরুম, রান্নাঘর ও ২টি বাথ-টয়লেট আছে। দশ ইঞ্চি ইটের গাঁথুনিতে ছাদসহ প্রতিটি ঘরে দুটি করে মোট আটটি থাইসের জানালা ও একটি করে কাঠের দরজা রয়েছে। সেইসাথে সাবমার্সিবল পাম্প দ্বারা সাপ্লাই পানির ব্যবস্থাসহ শিডিউল অনুযায়ী প্রতি নিবাসে চৌদ্দ লাখ দশ হাজার তিনশত বিরাশি টাকা প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে।

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, এক নম্বর ইট, বসুন্ধরা সিমেন্ট এবং রাজশাহীর বালির সংমিশ্রণে শেখ মো. নাদিম ঠিকাদারি প্রতিষ্ঠান বাড়ী নির্মাণের কাজ সম্পন্ন করেছেন। সুবিধাভোগী মুক্তিযোদ্ধা পরিবার উপস্থিত থেকে কাজের গুনগত মান বুঝে নেন। সম্প্রতি মনিটরিং কমিটি প্রকল্প পরিদর্শনে গিয়ে সুবিধাভোগী পরিবারকে সিডিউল অনুসারে কাজ বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে কাজের গুণগত মানে সন্তোষ্টি প্রকাশ করেন।

 

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দুদু শাহ ও সুবিধাভোগী আট মুক্তিযোদ্ধা পরিবার জানান,তারা সিডিউল অনুযায়ী কাজ বুঝে নিয়েছেন। তারা স্বপ্নের বীর নিবাস পেয়ে আবেগঘন কন্ঠে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাসি আগামীতে যে সকল বীর নিবাস তৈরী করা হবে সেগুলো ২০ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি বেজ ঢালায় দিয়ে মেঝে পর্যন্ত ১৫ ইঞ্চি এবং মেঝে থেকে ছাদ পর্যন্ত সকল দেয়াল ১০ ইঞ্চি গাঁথুনির দাবি জানান।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আট পরিবারের জন্য প্রথম পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দৃষ্টিনন্দন বীর নিবাসের কাজ সমাপ্ত হয়েছে। মুক্তিযোদ্ধারা যেনো সম্মানের সাথে মানসম্পন্ন বাড়ীতে বসবাস করতে পারেন সে লক্ষে সরকারি উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট