1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দু’ যুবকের মৃত্যু 

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই থেকে…………………………………….

 

নওগাঁর আত্রাই উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবকের মৃত্যু। জানাযায় ১৭ জুন শুক্রবার রাত ৮টায়  উপজেলার থাঐপাড়াতে এ দুর্ঘটনাটি ঘটিয়েছে।

 

নিহতরা উপজেলার পাঁচুপুর ইউনিয়ন শিবপুর গ্রামের রতনের ছেলে রাকিব (১৭) এবং নাটোরের আব্দুলপুর লালপুর গ্ৰামের আমিরের ছেলে শুভ (১৭)। নিহত শুভ উপজেলার সাহেবগঞ্জ সরদার পাড়া নানার বাড়িতে থাকতেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ও শুভ মোটরসাইকেল চালাচ্ছিলেন। উপজেলার থাঐপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খায়‌। এতে করে মোটরসাইকেলে থাকা দু’জন ছিটকে রাস্তা পড়ে। পরে আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভর মৃত্যু হয়।

 

রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রাজশাহী মেডিকেল কলেজে যাওয়ার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, সেখানে তার মৃত্যু হয়। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।#

 

আরজা/০৪

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট