1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

নওগাঁর আত্রাইয়ে ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক…………………

ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-দুই হাজার বাইশ এর নিবন্ধন কার্যক্রম আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে সোমবার (বাইশ আগষ্ট) শুরু হয়েছে। এর আগে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে নিবন্ধন কার্যক্রম শুরু হয়।হালনাগাদ তালিকায় অর্ন্তভূক্ত ব্যক্তিরা লম্বা লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে ছবি তুলছেন, দশ আঙ্গুলের ছাপ দিচ্ছেন এবং আইরিসের ছবি তুলছেন। নিবন্ধন কেন্দ্রে ছয়টি বুথ যুগপথ ভাবে কার্যক্রম চলছে। নির্বাচন অফিসের এই কার্যক্রমে সহযোগিতা প্রদান করছেন স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ।

 

আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড মেম্বার শেখ আব্দুল হাকিম বলেন, তথ্য সংগ্রহকালে ভোটার তালিকায় অর্ন্তভূক্ত ব্যক্তিদের শনাক্ত করেছি আমরা এবং নিভূলভাবে তথ্য সংগ্রহ ফরম পূরণে সহযোগিতা করেছি। আজ সোমবার নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা প্রদান করছি। আত্রাই মোল্লা আজাদ বিশ্ব বিদ্যালয় ডিগ্রীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তুষ্টি খাতুন ব্যক্ত করে বলেন, ভোটার তালিকায় আমার নাম যাচ্ছে, জাতীয় পরিচয়পত্র পাবো, মনে হচ্ছে দেশের গর্বিত নাগরিকের স্বীকৃতি পেতে যাচ্ছি।

 

আত্রাই উপজেলার নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানান,গত সাতাশ জুলাই থেকে শুরু হয় আগামী সাতাশ আগষ্ট পর্যন্ত আত্রাই উপজেলায় ভোটার তালিকা হাল নাগাদ কর্মসূচি চলবে। এসব ব্যক্তিরা পর্যায়ক্রমে আজ থেকে সাতাশ আগষ্ট পর্যন্ত নিবন্ধিত হবেন।পর্যায় ক্রমে উপজেলার বাকী ইউনিয়ন গুলোতে সাতাশ আগষ্ট পর্যন্ত নিবন্ধনের আওতায় আনা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট