1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ সেতু  উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা  - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৪ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ সেতু  উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা 

  • প্রকাশের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ ,আত্রাই প্রতিনিধি……………………………………………..

সারাদেশে একশত সেতু উদ্বোধনের অংশ হিসাবে নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ সেতুর উদ্বোধন করা হয়েছে৷ সোমবার (৭ নভেম্বর) সকালে আত্রাই উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ নওগাঁর আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে নওগাঁ জেলা প্রশাসক মেহেদী হাসান পি এএ, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম, ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দফতরের অফিসার, রাজনৈতিক নেতৃতৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। জানা যায়, দেশের ৭ বিভাগে ২৫ জেলায় ৫ হাজার ৪’শ চুরানব্বই মিটার দৈর্ঘ্যরে এক’শ সেতুর মাইল ফলক উদ্বোধন করা হলো। এর মধ্যে আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন ৬.০১ কোটি টাকা ব্যায়ে ৩১.৮৩ মিটার দৈর্ঘ্যরে একটি সেতু।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট