1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে বেগম  রোকেয়া দিবস পালিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
সোনামসজিদ স্থলবন্দরে কাস্টমসের বিরুদ্ধে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি, তীব্র ট্রাকজটের আশঙ্কা আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগ: ২০২৭ সালের এশিয়ান কাপ হচ্ছে না জানুয়ারিতে সাতক্ষীরায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর অন্যতম সহযোগী শাহিনুর সানা আটক বাঘায় ১২ শিক্ষকের কলেজে এইচএসসিতে পাসের হার শূন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে নিউ গভ. ডিগ্রি কলেজ অ্যালামনাই কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে মোবাশ্বের আলীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নারায়ণগঞ্জে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বেগম  রোকেয়া দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আত্রাই, নওগাঁ প্রতিনিধি…………………………………………………

নওগাঁর আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মহিলা বিষয়ক অফিস ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেয়। শুক্রবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক আলোচনা ইউএনও ইকতেখার”ল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এএফএম মুনসুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু প্রমুখ।

 

অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় লিপি বেগমকে, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন জীবন শুর” করায় সাথী খাতুনকে, সফল জননী নারী হিসাবে হাবিবা বেগমকে, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জন করায় নার্গিস খাতুনকে এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় রিক্তা বেগমকে জয়িতার সম্মাননা প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট