1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা অবমুক্ত  - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ:

নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহে পোনা অবমুক্ত 

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই, নওগাঁ………………………

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২৩-২৯ জুলাই উদ্বোধন  করে পোনামাছ অবমুক্ত শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

 

রোববার সকালে উপজেলা পরিষদ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

 

মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন এসিল্যান্ড কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ। এসময় তিন জন সফল মাছ চাষিকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট