1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ গ্রেফতার ৭ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ গ্রেফতার ৭

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ,  আত্রাই প্রতিনিধি………………………………………

নওগাঁর আত্রাইয়ে পৃথক অভিযানে গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

 

এর আগে সোমবার বিকেল থেকে দিবাগত রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

 

আটককৃতরা হলো উপজেলার মধুগুড়নই গ্রামের বাসিন্দা আকাশ প্রামানিক, একই গ্রামের মাহবুর রহমান ও তৌহিদ প্রামানিক এবং বান্দাইখাড়া গ্রামের মাসুদ রানা, পাঁচুপুর গ্রামের নয়ন চন্দ্র পাল, বগুড়ার আদমদীঘি উপজেলার কেল্লাপাড়া গ্রামের নবীয়্যুত ইসলাম ও একই উপজেলার ছাতনী গ্রামের সাজ্জাদ।

 

জানা  গেছে, উপজেলার মধুগুড়নই গ্রামের আকাশ প্রামানিক একই গ্রামের মাহবুর রহমান ও তৌহিদ প্রামানিককে বেওলা গ্রাম সংলগ্ন স্থান থেকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। পাশাপাশি একই স্থান থেকে উপজেলার পাঁচুপুর গ্রামের নয়ন চন্দ্র পালকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এছাড়া, বান্দাইখাড়া গ্রামের মাসুদ রানাকে ওই গ্রাম থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

 

অপরদিকে, বগুড়ার আদমদীঘি উপজেলার কেল্লাপাড়া গ্রামের নবীয়্যুত ইসলাম ও একই উপজেলার ছাতনী গ্রামের সাজ্জাদকে উপজেলার সাহাগোলা থেকে ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।

 

আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলায় মাদকবিরোধী পৃথক পৃথক অভিযান চালানো হয়। অভিযানে এক কেজি ৯৫০ গ্রাম গাঁজাসহ সাত জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট