1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁয় উদ্ধারকৃত ৪৬টি হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয় উদ্ধারকৃত ৪৬টি হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর

  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অদ্য ১২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত মোট ৪৬টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার  মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় ভুক্তভোগী মালিকদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জান-মাল রক্ষায় নওগাঁ জেলা পুলিশ সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। তিনি আরও বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্কতার সাথে মোবাইল ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, কোনো কারণে মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এতে উদ্ধার কার্যক্রম সহজ হয়।

এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকগণ নওগাঁ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট