1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধোবাউড়ায় দুর্বৃত্তদের হামলার শিকার ছাত্রদলের আহবায়ক জালাল - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

ধোবাউড়ায় দুর্বৃত্তদের হামলার শিকার ছাত্রদলের আহবায়ক জালাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, সোমবার (৯ জুন) রাতে নিজ বাড়িতে ফেরার সময় দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে তার শরীর মাথায় আঘাত করে আহত করে। পরে তাঁর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্ততিতে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক তিনি আরো জানান, আমাদের জালাল অত্যান্ত ভদ্র ও সহজসরল একটা ছেলে। আমরা দ্রুত বিচার দাবিকরছি।

এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, মামলা রুজু করার প্রস্তুতি চলছে। অপরদিগে আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যহত আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট