1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শিবগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত ষষ্ঠীতলা নিবাসী জাহানারা বেওয়া‘র মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালপুরে ২ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

ধোবাউড়ায় দলিল জালিয়াতির অভিযোগে সহর আলীকে ১ মাসের কারাদন্ড , ২শ‘ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়াতে দলিল স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে নামজারি করার অভিযোগে সহর আলী (৪২) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ‘  টাকা জরিমানা। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।  (রবিবার) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনান্যা এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সহর আলী উপজেলার সদর ইউনিয়নের দর্শা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল হোসেনের ছেলে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সহকারী কমিশনারের কার্যালয়ে দর্শা মৌজার একটি বিবাদমান নামজারি শুনানিকালে জমির মূল দলিলে এবং নামজারি খতিয়ানে নামের অসঙ্গতি ধরা পড়ে। নামজারি খতিয়ানের সঙ্গে দাখিলকৃত দলিলের স্ক্যান কপির নামের মিল না থাকায় সন্দেহ দেখা দেয়।

জিজ্ঞাসাবাদে সহর আলী জানান, সাইফুল ইসলাম নামে ব্যক্তির সহায়তায় দলিল স্ক্যান করে টেম্পারিংয়ের মাধ্যমে কাগজপত্র পরিবর্তনের কথা স্বীকার করেন। স্বীকারোক্তির ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ১মাসের  বিনাশ্রম কারাদণ্ড ২ শ‘ টাকা জরিমানা প্রদান করেন। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট