1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাটে রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধামইরহাটে রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

#সুলতান মাহমুদ রাজ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মানিক হোসেন (৩০) নামের এক জন রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিণ চকযদু গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মানিক হোসেন একই এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।

পরিবারের লোকজন জানান, দুপুরে উপজেলার মহিলা কলেজ এলাকার একটি বিল্ডিং এ রাজমিস্ত্রির কাজ করছিল মানিক হোসেন। দুপুরে বাড়িতে খাবার এসে বুকে হালকা ব্যাথা অনুভব করলে সে বিকালে নিজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে যায়। পরে প্রাথমিক চিকিৎসার প্রস্তুতি চলাকালীন সে মারা যায়। পরিবারের লোকজনের দাবি সে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন।

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ১৩ নভেম্বর বুধবার মরদেহ নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চিকিৎসক এর কথায় প্রাথমিক ধারনা করা হচ্ছে যৌন উত্তেজক ঔষুধ সেবনে তার মৃত্যু হতে পারে, তবে ময়না তদন্ত রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট