1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ধামইরহাটে মানবাধিকার গণতন্ত্র সুশাসন ও নারীয় ক্ষমতায় বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

ধামইরহাটে মানবাধিকার গণতন্ত্র সুশাসন ও নারীয় ক্ষমতায় বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৪৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

# ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি……………………………………….

 

নওগাঁর ধামইরহাটে পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশ উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্পের উপজেলা এডভোকেসী নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার,গণতন্ত্র,সুশাসন,নারীর ক্ষমতায়ন এডভোকেসি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। ১৪ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিআরডিবি হলরুমে প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয় এবং ১৬ জুন বৃহস্পতিবার বিকেলে এ প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুর রউফ। ওয়েভ ফাউন্ডেশন ফাউন্ডেশনের আয়োজনে এবং খ্রিষ্টান এইড এবং ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা,মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান,যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডু ,বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু,সাংবাদিক হারুন আল রশীদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুসা স্বপন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য রেবেকা পারভীন, ইউপি সদস্য মামুন রেজা, সংস্থার কর্মী  যিহিস্কেল সরেন, সংস্থার সহযোগি সম্পা আকতার, নারী নেত্রী বেলী খাতুন, আদিবাসী নেতা জিল্লুর মার্ডি, সেবাস্তিয়ান হেমরম, লিজারুল মার্ডি, মুরাদুজ্জামান, জাহিদ ইকবাল, পল্লব প্রমুখ উপস্থিত ছিলেন।#

আরজা/০৮

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট