1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

ধামইরহাটে জেসি বান্ধব গ্রীন স্কুল ঘোষণা ও অগ্রগতি উদযাপন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সুলতান মাহমুদ রাজ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে লিঙ্গ সমতা ও সামাজিক অন্তর্ভূক্তি (জেসি) বান্ধব গ্রীণ স্কুল ঘোষনা ও অগ্রগতি উদযাপন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

১৭ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২ টায় জেসি বান্ধব গ্রীন স্কুল কমিটির বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় ভেড়ম উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান। জেসি গ্রীণ স্কুল সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার মানুয়েল হাঁসদা এবং অগ্রগতি সম্পর্কে আলোচনায় অংশ নেন স্কুল ব্রিগেট কমিটির সভাপতি ১০ম শ্রেণির শিক্ষার্থী শুভ চন্দ্র বর্মন।

এ সময় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে অগ্নির্বাপন ও ভূমিকম্প সম্পর্কিত বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগাম অফিসার ডেভিড সাংমা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, ইউপি সদস্য তাজনুর বেগম, ফায়ার সার্ভিসের লিডার শাকির আলম প্রমুখ। জেসি বান্ধব গ্রীন স্কুল হলো এমন একটি স্কুল যা শক্তি পরিবেশগত সম্পদ এবং অর্থ সঞ্চয় করার সময় পরিস্কার স্বাস্থ্যকর প্রতিরক্ষামুলক সবুজ পরিবেশ তৈরী করে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট