
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী,পাবনা: ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব পাঁচ আগস্টের পর থেকে সকল
হাটঘাট, ইটভাটা ও জমি, ফসল লুটের ফিপটি পার্সেন্ট টাকা নিয়ে বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে নমিনেশন কিনে এনে বিএনপি সেজেছেন এবং আহবায়ক হওয়ার পর থেকে পাবনা জেলা বিএনপিকে ধ্বংস করে দিয়েছেন বলে
দাবি করেছেন, বিএনপির বিএনপি নেতা ও স্বতন্ত্র এমপি প্রার্থী জাকারিয়া পিন্টু। গতকাল শনিবার রাতে ঈশ্বরদীর
চরাঞ্চল আলহাজ্ব মোড় স্লুইচগেট ও কামালপুরে স্থানীয় বিএনপিনেতাকর্মী ও সমর্থকদের পক্ষ থেকে লিপলেট
বিতরণ ও গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব করেন।
লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদারের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার,রঞ্জু আহমেদ, পৌর বিএনপির নেতা ইসলাম হোসেন জুলেসহ বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।#