1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: “শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে উপজেলা পর্যায়ে প্রোগ্রেস ও ডাটা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম ও এনজিও সুশীলনের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, সময়োপযোগী বিভিন্ন সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকাটির ৮৭ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে ফিরিয়ে শিক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলী, শিশু সুরক্ষা কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি।

এছাড়া ডিআরআরএ-এর প্রতিনিধি জিএম আনজির হোসেন, সাসের উপজেলা ম্যানেজার আলমগীর হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্সের ম্যানেজার সোহেল মাহমুদ এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ কর্মকর্তা পল্টন বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা শিশুশ্রমের মূল কারণ চিহ্নিতকরণ, ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের সম্পৃক্ততা প্রতিরোধ, শিশুদের পুনর্বাসন ও মানসম্মত শিক্ষায় ফিরিয়ে এনে সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের প্রোগ্রাম অফিসার মামুন হোসেন ও ভিডিও মিজানুর রহমান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট