1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি মেহেদি সহ গ্রেপ্তার ৪ জন  - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি মেহেদি সহ গ্রেপ্তার ৪ জন 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মশিউর রহমান মানিক ( দুর্গাপুর) রাজশাহী : দুর্গাপুরে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। ১৯ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার দাওকান্দি গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে মেহেদী হাসান (৩৬), বেড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪২), ভাঙ্গিরপাড়া গ্রামের মৃত.কছের মন্ডলের ছেলে জালাল উদ্দীন (৩৯) ও নারিকেল বাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সুজন আলী (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার দাওকান্দি গ্রাম থেকে পরোয়ানা ভুক্ত আসামি মেহেদীকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি জালাল উদ্দীনকে উপজেলার ভাঙ্গীরপাড়া ও বেড়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত নুরুল ইসলামকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

এছাড়া টাকা চুরির অভিযোগে সুজন আলীকে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের হাতে হস্তান্তর করে এলাকাবাসি । পরে তাকে সেনা সদস্যরা আটক করে দুর্গাপুর থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান , সাজাপ্রাপ্ত-সিআর মামলা ও চুরির অভিযোগে সন্দেহভাজন আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত আসমিদের আদালতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট