1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

দুর্গাপুরে রাতের আঁধারে আবাদি জমিতে চলছে পুকুর খনন

  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি……………………………………………

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে দুর্গাপুর উপজেলায় পলাশবাড়ীয়ায় প্রায় ২৪ বিঘা আবাদি জমি কেটে পুকুর খনন করছেন একটি প্রভাবশালী মহল। ওই মহল কৃষক লীগের নাম ব্যবহার করে প্রশাসনকে ম্যানেজ করে গভীর রাতে পুকুর খনন করছেন।ওই প্রভাবশালী মহলের নিজেদের কোনো জমি নাই।তারা অন্যের জমি বর্গা নিয়ে টাকার বিনিময়ে রাতের আঁধারে পুকুর কাটার কাজ করছে।

৩০ এপ্রিল (মঙ্গলবার) রাতে সরেজমিনে গিয়ে উক্ত স্থানে পুকুর খনন ও মাটি বিক্রির চিত্র দেখা যায়।কিছুক্ষণ পরপর ট্রলারে করে বিভিন্ন ভাটায় চলে যাচ্ছে খননকৃত মাটি। জানা গেছে, চক্রটির মূলহোতা রোকন ও রবিউল।তারা উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ ওই পুকুর খনন করছে। মাটি বিক্রির উল্লাস করে যাচ্ছে। যেখানে উচ্চ আদালতের সরাসরি নিষেধাজ্ঞা আছে।সেখানে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পুকুর খনন অব্যাহত রাখছে ওই প্রভাবশালী মহল।

কে এই রোকন যে নিজের জমি না হলেও অন্যের জমি খননের দায়িত্ব নিয়ে টাকার বিনিময়ে প্রশাসন ম্যানেজ করে রাতের আঁধারে ফসলি জমিতে পুকুরে পরিণত করছে।এমনকি পুরাতন পুকুরগুলি পাড় বাঁধার কথা বলে সেখানকার খননকৃত মাটি বিভিন্ন ভাটায় বিক্রি করে আসছে। পুকুর খনন স্থলে গেলে স্থানীয়রা অভিযোগ করে বলেন, একদিকে পুকুর খননের মাটি বহনকারী গাড়ি রাস্তা নষ্ট করছে। অপরদিকে পাশের আবাদি জমি’র ফসল নষ্ট করছে। ইউএনও, এসিল্যান্ড, থানার ওসিকে ম্যানেজ করে সারারাত পুকুর খননের কাজ চলমান রাখা হয়েছে বলেও স্থানীয়দের অভিযোগ।

ভেকু ড্রাইভার রোকনের নাম্বরে কল দিলে রোকন মিডিয়া কর্মীদের জানায়, আমি ম্যানেজ করে কাজ করছি।তার কাছে অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনুমোদন লাগে না আমাদের। আমরা দল করি আমরাই তো সব। অনুমোদন কে দিবে? প্রশাসন ম্যানেজ সব ম্যানেজ।

জানতে চাইলে দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, আমরা  গিয়ে কোন কিছু পাইনি, কিন্তু এলাকাবাসীর কথায় আমরা জানতে পারি পুকুরের জমিটা দুর্গাপুর ও পবা থানার মাঝামাঝি এলাকায়।এই বিষয়টা কনফার্ম হওয়ার জন্য আমরা পবা থানায় ফোন করলে ওসি সোহরাওয়ার্দী তাঁর ফোর্স পাঠায় এবং তারা এসে কনফার্ম করে যায় এটা দুর্গাপুর থানার মধ্যে পড়ছে। দুর্গাপুর থানার কোন ফোর্স না পাঠিয়ে ওসি বলেন আমি ফোর্স পাঠাইছি কোন কিছু চোখে পড়েনি। কথা বললে দুর্গাপুর উপজেলা নিবার্হী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, আমার বিষয়টি জানা নেই। তবে আপনারা আমাকে তথ্য দিলে ব্যবস্থা গ্রহণ করবো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট