1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা   মির্জাপুরে এক নারীর সঙ্গে আলতাব হোসেনকে আপত্তিকর অবস্থায় দেখার ঘটনায় চাকরি থেকে বরখাস্ত রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত জুলাই বিপ্লবী রাজশাহীর শহীদ রায়হান-সাকিব হত্যার বিচার দুই বছরেও হয়নি, নেই মামলার ভাল অগ্রগতি লালপুরে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ২

দুর্গাপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করল উপজেলা প্রশাসন

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মশিউর রহমান মানিক,দুর্গাপুর (রাজশাহী): নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উদযাপন করা হয়েছে পহেলা বৈশাখ।

বাংলা নববর্ষের প্রথম দিনে সোমবার(১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ শোভযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে সম্পন্ন হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ ব্যানারে অংশ গ্রহণ করে। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বৈশাখী মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয় ও “বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য শীর্ষক আলোচনা, বিভিন্ন সম্প্রদায়, উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাপের খেলা, লাঠি খেলা,এবং হাড়ি ভাংঙ্গা খেলা পরিবেশিত হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, থানার ওসি দুরুল হুদা, উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার , কৃষি কর্মকর্তা সাহানা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইনসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আমন্ত্রিত অতিথিদের জন্য আমন ধানের পান্তা ও মাছ, কাঁচা মরিচ,পেঁয়াজ ও ভর্তা পরিবেশন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট