1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে এশিয়ার সর্ববৃহৎ ঈদ জামাত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে এশিয়ার সর্ববৃহৎ ঈদ জামাত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক : দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে এবারও এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এ ঈদগাহের আয়তন ২২ একর, যা শোলাকিয়া ঈদগাহের চেয়ে তিনগুণ বড়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতোমধ্যে গোর-এ-শহীদ বড় ময়দানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ঈদগাহে ছয় লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন।
সোমবার দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম গোর-এ-শহীদ বড় ময়দান পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন।

গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এবারের ঈদ জামাতে থাকবেন ৫০০ জন মোকাব্বির। ঈদের জামাত উপলক্ষে ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের জামাতে আগত মুসল্লিদের জন্য কর্তৃপক্ষ অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প, ভ্রাম্যমাণ টয়লেট ও ওজুর ব্যবস্থা করেছে। এ ছাড়া পার্শ্ববর্তী জেলা-সহ দূরদূরান্ত থেকে মুসল্লিদের আগমনের সুবিধার্থে পার্বতীপুর-দিনাজপুর ও ঠাকুরগাঁও-দিনাজপুর রুটে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।# তথ্য: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট