1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

দিনাজপুরের খানসামায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর:  দিনাজপুরের খানসামা উপজেলায় পানির মোটরের সংযোগ মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে ফেরদৌস আলম (২৪) নামে এক ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ বালাপাড়া ইউনিয়নের শিমুলতলী মহিমপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস ওই এলাকার মৃত বাবলুর রহমানের ছেলে।

পরিবারিক সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে পানির মোটরের বৈদ্যুতিক সংযোগ মেরামত করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ফেরদৌস আলম। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ফেরদৌস একজন ভদ্র ও পরিশ্রমী যুবক ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি পরিবারের অভিভাবক হিসেবেও দায়িত্বশীল ভূমিকা পালন করতেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রুবেল ইসলাম বলেন, “ফেরদৌস ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ ও সক্রিয় কর্মী ছিলেন। সংগঠনের প্রতিটি কর্মসূচিতে তাঁর উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। তাঁর এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।” এদিকে ফেরদৌসের মৃত্যুতে ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট