1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তুরাগে চাঁদা না দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা, আহত ২ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না বাঘায় জননী ক্লিনিকে নবজাতকের মৃত্যু: ডাক্তার-নার্স ও চিকিৎসা পদ্ধতি তদন্তের দাবি কুষ্টিয়ায় পার্কে বসে একসঙ্গে বিষ খেলেন পরকীয়া প্রেমিক-প্রেমিকা সেতুর দাবিতে হেঁটে দেশ ভ্রমণে ৭০ বছরের বাবা ও উদ্যোক্তা ছেলে ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা

তুরাগে চাঁদা না দেওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা, আহত ২

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক…………………………………………..

রাজধানীর তুরাগে কিশোর গ্যাং গ্রুপের চাহিদা মাফিক চাঁদা না দেওয়ায় এক রিকশা গ্যারেজ মালিক ও তার কর্মচারীর উপর হামলার ঘটনা ঘটেছে । এতে গ্যারেজ মালিক আবদুল বারেক ও তার রিকশা মিস্ত্রী আলম ফকির গুরুতর আহত হয়েছেন । রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তুরাগের কামারপাড়া খায়েরটেক জৈনক আবদুল বারেকের রিকশার গ্যারেজে এ হামলার ঘটনা ঘটেছে ।

জানাযায়, একই এলাকার জৈনক সিরাজ মিয়ার ছেলে কিশোর গ্যাং গ্রুপের প্রধান দলনেতা চাঁদাবাজ মাসুদ রানা ওরফে পিচ্চি মাসুদ কয়েকদিন যাবত বিভিন্ন রিকশার গ্যারেজ ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটা অংকের চাঁদাবাজি করে আসছে । এরই ধারাবাহিকতায় মোটা অংকের চাঁদা দাবী করে বসেন রিকশার গ্যারেজ মালিক আবদুল বারেকের নিকট । কিন্তু বর্তমানে ব্যবসা মন্দা হওয়ায় তিনি তার চাহিদা মাফিক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন । এতে মাসুদ রানা ওরফে পিচ্চি মাসুদ ক্ষিপ্ত হয়ে ওঠে ।

পরে ২০/৩০জন কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের একত্রিত করে গ্যারেজে এসে হামলা চালায় এবং গ্যারেজ মালিক আবদুল বারেককে মারতে মারতে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে । এসময় গ্যারেজের রিকশা মিস্ত্রী আলম ফকির তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও চাকু ও চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক আহত করে তার কাছে থাকা ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় । তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে চলে যায় উক্ত কিশোর গ্যাং বাহিনী ।

হামলার খবর পেয়ে গ্যারেজ মালিক আবদুল বারেকের আত্মীয়স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশপাশের লোকজনের সহয়তায় তাদের উদ্ধার করে দ্রুত নিকটতম টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান । আহত আলম ফকিরের পেটে, মাথায় ও কপালে ১৭টি সেলাই দেওয়া হয়েছে ।

এদিকে গ্যারেজ মালিক আহত আবদুল বারেক প্রাথমিক চিকিৎসা নিয়ে ১/ মাসুদ রানা ওরফে পিচ্চি মাসুদ (২৫), ২/ জাকির (৩৫), ৩/ হৃদয় (২০), ৪/ চান্দু (২০), ৫/ ফারুক (১৮), ৫/ উজ্জ্বল (২৩) সহ অজ্ঞাতনামা ২০-৩০ জনের বিরুদ্ধে রাতেই তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেন ।

অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ । তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি তুরাগ থানা পুলিশ । অভিযুক্ত মাসুদ রানা ওরফে পিচ্চি মাসুদের বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানান এলাকার একাধিক ব্যবসায়ী ও বাসিন্দাগণ ।

গ্যারেজ মালিক আবদুল বারেকের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে সর্বাত্মক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তুরাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা আনোয়ার ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট