1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য শিবগঞ্জ ল্যাবরেটরি স্কুলের শিবগঞ্জে গৃহবধূ সুমাইয়া হত্যা নয়, এটি আত্মহত্যা, দাবি স্বামীর পরিবারের রাজশাহীতে শুরু হলো এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন বজ্রপাতে পঞ্চগড় দেবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ উত্তাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

তানোরে সেচ মটর স্থাপন নিয়ে চরম উত্তেজনা, বড় ধরণের সংঘর্ষের আশংকা

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর প্রাতিনিধি………………………………………..

তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) চিমনা মৌজায়  অগভীর নকুপের কমান্ড এরিয়ায় সেচ নীতিমালা লঙ্ঘন সেচ মটর স্থাপনের অবিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণপুর গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র আনোয়ার হোসেন বাদি হয়ে একই গ্রামের ইয়াসিন আলীর পুত্র দেলজান ওরফে রবিউল ইসলামকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেনারেল ম্যানেজার রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি ও তানোর বিএমডিএ সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন।

এদিকে এই সেচ মটর  স্থাপন নিয়ে বিবাদমান দু’পক্ষের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। এ মটরে বিদ্যুৎ সংযোগ দেযা হলে খুন-জখম বা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে গ্রামবাসি শঙ্কিত  হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল তার লোকজন নিয়ে প্রতিরাতে দেশীয় অস্ত্র সজ্জিত চিমনা মাঠে ঘোরাফেরা করছে।এনিয়ে গ্রামবাসীর মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট সুত্র জানায়, বিএমডিএ’র গভীর নলকুপের প্রায় এক হাজার ৫শ” মিটার ও অগভীর নলকুপের প্রায় ৯শ” মিটার কমান্ড এরিযা। এসব কমান্ড এরিয়ার মধ্যে গভীর-অগভীর নলকুপ স্থাপনের কোনো সুযোগ নাই, আর অনুমোদন দেয়ার তো প্রশ্নই আসে না।

ভুক্তভোগীদের অভিযোগ বিদায়ী ইউএনও, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী ও পল্লী বিদ্যুতের এজিএম পরস্পর যোগসাজশে মটর প্রতি প্রায় ১০ লাখ টাকা আর্থিক সুবিধা নিয়ে গভীর-অগভীর নলকুপের কমান্ড এরিয়ায়, সেচ মটর স্থাপনের অনুমতি দিয়েছেন। তারা বলেন, এতো বড় দুর্নীতির সরেজমিন তদন্ত হওয়া প্রয়োজন।

এবিষয়ে জানতে চাইলে তানোর বিএমডিএ’র সহকারী প্রকৌশলী বলেন, গভীর-অগভীর নলকুপের কমান্ড এরিয়ায় সেচ মটর স্থাপনের কোনো সুযোগ নাই, আর অনুমোদন বা বিদ্যুৎ সংযোগ দেবার প্রশ্নই আসে না। তিনি বলেন, কিভাবে এসব সেচ মটরের অনুমোদন দিয়েছে তিনি বলতে পারবেন না, তিনি এখানে নতুন এসেছেন।

এবিষয়ে দেলজান ওরফে রবিউল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তিনি সেচ কমিটির অনুমোদন নিয়ে সেচ মটর বসিয়েছেন। এবিষয়ে আনোয়ার হোসেন বলেন, কোনো তদন্ত ছাড়াই তার সেচ মটরের কমান্ড এরিয়ায় অবৈধভাবে রবিউলের সেচ মটর বসানোর অনুমতি দিয়েছে সেচ কমিটি। তিনি এবিষয়ে দুদুকের তদন্ত দাবি করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট