1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপির কর্মীসভা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি ৫০ থেকে ৫১তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমএসএফ সভাপতি আহমেদ আবু জাফর

তানোরে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বিএনপির কর্মীসভা

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলের দিকে ইউপির লালপুর স্কুল মাঠে ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় এ কর্মীসভা।

এসময় ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নুর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা প্রভাষক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, বিএনপি নেতা আলহাজ্ব মোজাম্মেল হক খান, আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মমিনুল হক মমিন, কামরুজ্জামান হেনা, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক মাওলানা আবুল কাশেম, সদস্য সচিব ফিরোজ কবির, রেজা কিবরিয়া, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ।

এছাড়াও তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, ইয়াসিন আলী, তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য শামসুদ্দিন, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান, কামারগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, পাঁচন্দর ইউনিয়ন সম্পাদক মিজানুর রহমান লাটকু ও উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক আব্দুর রশিদ। সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাসেদুল, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সি, উপজেলা কৃষকদলের আহবায়ক নাসির উদ্দীন মিঠু, পৌর আহবায়ক সাবেক কাউন্সিলর মুর্শেদ, ওয়ার্ড বিএনপি নেতা ইউপি সদস্য সাইদুর রহমান, পৌর যুবদল নেতা আতিকুর রহমান লিটন, ইউপি নেতা জামাল উদ্দিন ও সাজ্জাদ হোসেন প্রমুখ।

এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট