1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন ২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

তানোরে সরারি রাস্তার গাছ কর্তনের অভিযোগ, বিএমডিএ এখনও কোন ব্যবস্থা নেয়নি

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) প্রত্যন্ত পল্লীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত ধামধুম গ্রামে সরকারি রাস্তার ধারের প্রায় অর্ধশতাধিক ছোট-বড় বিভিন্ন প্রজাতির তাজা গাছ কাটার অভিযোগ উঠেছে।এনিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। এভাবে নির্বিচারে তাজা গাছ কাটায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি করেছেন স্থানীয় সুশিল সমাজ।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদরের মৃত হুমায়ন বিশ্বাসের পুত্র শফিকুল ইসলাম তার জমির উপর দিয়ে রাস্তা থাকায় এসব গাছ তার নিজের দাবি করে তিনি কেটেছেন।

প্রত্যক্ষদর্শী জগদিশ, দিনেশ ও উপল কিস্কুসহ একাধিক ব্যক্তি জানান, এভাবে তাজা গাছ কেটে পরিবেশের ক্ষতি করা অন্যায়। তারা বলেন, এর আগেও এরা রাস্তার ধারের গাছ কেটেছেন।তাদের বিচার হয় না বলেই তারা গাছ কাটে। তারা বলেন, এর আগে তার ভাই তৌহিদুল রাস্তার পশ্চিম পারের অনেক গাছ কেটেছে।

এবিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, তার জায়গার ওপর দিয়ে রাস্তা এবং এসব গাছ তার লাগানো তাই তিনি কেটেছেন। তিনি বলেন,তার লাগানো গাছ তিনি কাটছেন এখানে আবার কার অনুমতি নিতে হবে?

এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, খবর পেয়ে এসও সাহেবকে সেখানে পাঠানো হয়েছে। তিনি বলেন, গাছ কাটার সত্যতা পাওয়া গেলে নিয়মিত মামলা করা হবে।

এবিষয়ে বিএমডিএ’র এসও মোস্তফা বলেন, রাস্তার ধারের গাছ কাটার সত্যতা পাওয়া গেছে, তিনি বলেন,কাটা গাছগুলো নিয়ে যেতে নিষেধ করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট