1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল  - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

তানোরে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল 

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা  ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাস্ট্রপতি মেজর জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ৩০মে শুক্রবার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে তানোর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কাবিল কাজির সঞ্চালনায় এবং আলহাজ্ব আরশাদ আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন  পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মোমিনুর হক মমিন,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান  কামরুজ্জামান হেনা, তানোর পৌর বিএনপির সাবেক সহসভাপতি ওমর আলী, কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি খলিলুর রহমান, তানোর পৌরসভার সাবেক কাউন্সিলর মুঞ্জুর রহমান,জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সুলতান আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মালেক মন্ডল,ড্যাবের সদস্য ডাঃ মিজানুর রহমান, পৌর কৃষক দলের সাবেক সভাপতি আনারুল ইসলাম, পৌর যুব দলের যুগ্ম-আহবায়ক নুর হাসান রাজা,জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন,এ্যাডঃ জাকির হোসেন, নাসির উদ্দিন, আব্দুল লতিব,আবুল কালাম আজাদ,রবিউল  ইসলাম, কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান, ওবাইদুর রহমান, আরশেদ আলী, হাশেম আলী, আফসার আলী প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট