1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে প্লাষ্টিক সংগ্রহ ও বর্জন অভিযান - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

তানোরে প্লাষ্টিক সংগ্রহ ও বর্জন অভিযান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : পরিচ্ছন ও সবুজ পরিবেশ প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্ঠতে প্লাস্টিাক সংগ্রহ ও বর্জন অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্লাষ্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে এ প্রতিপাদ্যকে সামনে রেখে  মঙ্গলবার সকালে তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র যৌথ আয়োজনে গোল্লাপাড়া বাজার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র সিনিয়ন প্রোগ্রাম অফিসার লরেন্স মন্ডল ও তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক টিপু সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, তানোর পৌর বিএনপি একরাম আলী মোল্ল্া, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র সিনিয়ন প্রোগ্রাম অফিসার এন্ডিকাস মুর্মু, সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক খান, তানোর থানার এসআই নজরুল ইসলাম, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতি সহ সভাপতি জব্বার আলী, অর্থ সম্পাদক তুহিন পারভেজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র প্রোগ্রাম অফিসার সন্তোস মিত্র, নিকোলাস ঢালী, ঝুনু লিমা বৈদ্য, (সিপি) নন্দিনী রোজারিও প্রমুখ।

বক্তারা বলেন, নিজেদের ভাল চাইলে নিজেকে সজাক রেখে প্লাস্টিক বর্জন করতে হবে। নিজ নিজ এলাকায় পড়ে থাকা প্লাস্টিক মুক্ত করতে হবে। প্লাস্টিক নিজেদের শরীরের যেমন ঝুকি তেমনি পরিবেশ ও জমি ক্ষেতের জন্য মারাত্বক হুমকি। তাই নিজেরা দায়িত্ব নিয়ে প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট