1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাদ্রাসায় দুই নিয়োগে অনিয়ম-স্বজনপ্রীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাদক মুক্ত কালীগঞ্জ গড়তে সকালের সহযোগিতা কামনা করেন এমপি এক এম ফজলুল হক মিলন খুলনায় “Potential Resources of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত ‎ ৩৩ শিশু অবহেলায় মৃত্যু: ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন বাঘায় পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা দুর্গাপুরের তাহেরপুর ফিলিং স্টেশনে তেলবাজি গড়ে তুলেছেন শক্তিশালী মোটরসাইকেল সিন্ডিকেট আত্রাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রাজশাহীতে মিথ্যা মামলা করা বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা বাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে গোদাগাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

তানোরে প্রশাসনের অনুমতি ছাড়াই পুকুর ভরাট 

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি :                                   রাজশাহীর তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) লসিরামপুর মাঠে ইউপি ভুমি কর্মকর্তার নেপথ্য মদদে ধনাবাড়ি-দেয়ালকুড়ি প্রায় এক একর আয়তনের একটি পুকুর ভরাট করা হচ্ছে।  উপজেলা প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে এই পুকুর ভরাট করা হচ্ছে। এছাড়াও পুকুর ভরাট করতে গিয়ে পরিবেশের ক্ষতি করে পুকুর পাড়ের কয়েকটি তাজা অপরিপক্ক গাছ কাটা হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

স্থানীয় জনপ্রতিনিধিগণ বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কৃষি জমিতে একবার পুকুর খনন আবার সেই পুকুর ভরাট করা এটা তার রীতিমতো আইন নিয়ে খেলা ? তারা পুকুর ভরাট বন্ধের পাশাপাশি তার শাস্তির দাবি জানান।

জানা গেছে, নীতিমালা অনুযায়ী জমির শ্রেণী পরিবর্তন বন্ধ রয়েছে। কোথাও কোনো পুরাতন পুকুর খনন করতে চাইলে তা যথাযথ নিয়ম মেনে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে তারপর অনুমোদন নিতে হয়।

জানা গেছে, প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, খাল ও লেক ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ সংরক্ষণ আইনেও (২০১০ সালে সংশোধিত) যেকোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ।

এবিষয়ে জানতে চাইলে বাবলু নামে এক ব্যক্তি নিজেকে পুকুর মালিক দাবি করে বলেন,এটা পুকুর নয় এই জমির শ্রেণী কৃষি। তিনি বলেন, কয়েক বছর আগে কৃষি জমিতে পুকুর খনন করা হয়েছিল, এখন সেটা ভরাট করা হচ্ছে,তাই এখানে প্রশাসনের অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, ইউপি ভুমি কর্মকর্তা তহসিলদার বিষয়টি জানেন।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) তানোর উপজেলা শাখার সভাপতি মফিজ উদ্দিন বলেন, মুক্ত জলাশয় উদ্ধার করা না গেলে পরিবেশের চরম বিপর্যয় ঘটবে। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য সব জেনে বুঝেও তারা এমন কাজ করেছে, তাই পুকুরের এসব মাটি দ্রুত অপসারণ করা প্রয়োজন।

এবিষয়ে ইউপি ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) তানভির বলেন, তিনি কিছুই জানেন না। এবিষয়ে ইউএনও মহোদয়কে অবগত করা হবে। তিনি বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট