1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
​পবিত্র ঈদুল ফিতর: আত্মশুদ্ধি, সাম্য ও পরম আনন্দের মহোৎসব ঈদ মোবারক: তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, আব্দুল মান্নান প্রাং তাহেরপুর পৌরসভার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, সাবেক মেয়র আ ন ম সামসুর রহমান মিন্টু ,ঈদ মোবারক……… বিষাদে পরিনত হলো ঈদের আনন্দ কেনা জামা পরা হলো কলেজ ছাত্রীর বাঘার ইদগাহে অন্যতম বড় ঈদ জামাত জামায়াতে শরীক হবেন সংসদ সদস্য চাঁদ ঢাকাসহ সারাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নেহেরিন মোস্তফা (দিসি) সৌদির সাথে মিল রেখে শিবগঞ্জে কিছু কিছু এলাকায় ঈদের নামাজ আদায় ঈদের আনন্দে সম্প্রীতির বার্তা: শিবগঞ্জ ও শ্যামপুরবাসীকে আলমগীর জুয়েলের আন্তরিক শুভেচ্ছা শিবগঞ্জে আবারো সড়ক দূর্ঘটনা, নিহত ১ শিশু, আহত  ৬ ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

তানোরে পূজা মণ্ডপ পরিদর্শন করেন ইউএনও নাঈমা খান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা নাঈমা খান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে ইউএনও নাঈমা খান বলেন, “শারদীয় দুর্গোৎসব আমাদের দেশে সম্প্রীতির উৎসব। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে আনন্দ ভাগাভাগি করেন। সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছে। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করা সম্ভব হবে।”Open photo

তিনি আরও আশ্বাস দেন যে, পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে প্রশাসন সর্বদা সজাগ থাকবে। এ সময় তানোর থানার কর্মকর্তারা, পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট