1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে জামিনে এসে বাদিকে হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
৫৩তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম কালীগঞ্জে অবৈধ বালু-মাটি ব্যবস্থাপনা: ২ লাখ টাকা জরিমানা বাঘায় ভ্রাম্যমাণ আদালতে ছাত্রলীগ নেতাসহ ২ জনের কারাদণ্ড টাঙ্গাইলে গৃহবধূ তামান্না হত্যা: অভিযুক্ত স্বামীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা রূপসায় ৩৯ বছরের শিক্ষকতা শেষে লায়লা জেসমিন আখতারীর বিদায়ী সংবর্ধনা কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে শিক্ষক গ্রেফতার সারিয়াকান্দিতে প্রধান শিক্ষকের অনিয়ম-দুর্নীতির তদন্তে ধীরগতি, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী নাচোলে বেহাল সড়ক পরিদর্শনে মেয়র প্রার্থী মনিরুল ইসলাম, দ্রুত সংস্কারের আশ্বাস বিজিবির উদ্যোগে ভোলাহাট সীমান্তে মাসব্যাপী ‘ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়ারিং’ প্রশিক্ষণ শুরু

তানোরে জামিনে এসে বাদিকে হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:

রাজশাহীর তানোরে মামলার আসামীরা আদালত থেকে জামিনে এসে বাদি ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন মামলার বাদি ও ভিক্টিম।

মঙ্গলবার বিকালে তানোর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরে মামলার বাদি মোহন মন্ডল বলেন, গত ৫ই ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে তানোর উপজেলার কামারগাঁ ইউপির কামারগাঁ গ্রামে বাদির বাড়ির সামনে জড়ো করে রাখা গরুর গোবর সরাতে বলায় প্রতিবেশী আসামীগন পূর্বপরিকল্পীত ভাবে লাঠি সোটা নিয়ে আমার স্ত্রী ও মেয়ের উপর হামলা চালিয়ে বেধড়ক ভাবে মারপিট করে।

তিনি বলেন, গুরুতর আহত ও হাত ভাঙ্গা অবস্থায় আমার মেয়ে আয়েশা খাতুন ও স্ত্রী রাফেজা বেগমকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ মামলার ১নং আসামী আনিসুর রহমানের পুত্র কাফি (৫৩) কে পুলিশ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী বর্তমানে রাজশাহী জেল হেফাজতে আটক রয়েছে।

ওই মামলার ২নং আসামী মাফিয়া বেগম (৫০) ও তার স্বামী মামলার ৩নং আসামি আনিসুর রহমান (৬০) এবং তার ১নং আসামী কাফির স্ত্রী হাসি খাতুন (৩০) আদালত থেকে জামিনে এসে সহযোগী প্রতিবেশী ১নং আসামীর চাচা মুনসুর রহমান (৬২) ও চাচী আসমা বেগমের সাথে যুক্ত হয়ে মামলা তুলে নিতে আমাকে ও আমার পরিবারের সদস্যদেরকে প্রকাশ্যে বিভিন্ন প্রকার ভয়ভীতিসহ হুমকি দিয়ে বলছে মামলা তুলে না নিলে তুদেরকে আবার পিটাবো, নয়তো ঘর বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করবো।

আসামীদের এমন হুমকির কারণে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তা হীনতার মধ্যে দিন পার করছি। যেকোন সময় তারা আমাদের উপর হামলা চালিয়ে মারপিটসহ বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। বিষয়টি তানোর থানা পুলিশকে অবহিত করেছি। কিন্তু পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

তিনি বলেন, হুমকির বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আমার সাথে অসৌজন্যমূলক  আচরণ করে আমার অভিযোগ না নিয়ে আমাকে থানা থেকে বের করে দেন। তিনি বলেন, আসামীদের হুমকির মুখে আহত আমার মেয়ে আয়েশা খাতুন চিকিৎসা শেষে বাড়ি ফিরতে পারছে না বলেও জানান তিনি।

যোগাযোগ করা হলে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান বলেন, আমি তো তাকে অভিযোগটি ডিউটি অফিসারের রুমে জমা দিতে বলেছি।  তিনি বলেন উনাকে পাঠিয়ে দেন এবং অভিযোগটি ডিউটি অফিসারের রুমে জমা দিতে বলেন বলেও জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট