1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ, ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ:
. টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা শিবগঞ্জ, সম্মাননা পেলেন ইউএনও মাজহারুল ইসলাম নওগাঁয় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে যাত্রাপালা ‘জেল থেকে বলছি’ প্রদর্শিত আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা ও টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ রাজশাহীর বাঘায় শাহদৌলা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ  টাঙ্গাইলের ধনবাড়ীতে পুলিশের অভিযান: ১৫ হা: ৬শ’ টাকার ইয়াবাসহ আটক ৩ খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করলেন ঢাকা থেকে আগত চিত্রশিল্পী তন্ময় রায় টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান: ১২০০ পিস ইয়াবাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

তানোরে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ, ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে এক গৃহবধূকে (৩৪) অপহরণ করে ভাড়া বাড়িতে দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে তানোর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এজাহারটি গ্রহণ করে পুলিশ।

লিখিত অভিযোগে জানা যায়, গত ২৬ নভেম্বর বিকেল ৩টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের সাহাপুর গ্রামে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় তিন ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অভিযুক্তরা হলেন সুমন (৪৫), শফিকুল ইসলাম (৪৭) ও পলাশ (৪২)।

অভিযোগ অনুযায়ী, সুমন অপর দুই সহযোগীকে সঙ্গে নিয়ে রাতে ভুক্তভোগীকে বাসযোগে রাজশাহী থেকে ঢাকায় নিয়ে যায়। সেখানে একটি ভাড়া করা রুমে দুই দিন আটকে রেখে সুমন তাকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পরবর্তীতে ২৮ নভেম্বর ভুক্তভোগীকে রাজশাহীতে এনে বাসস্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায় সুমন। দুই সন্তানের এই মা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তানোর থানাধীন কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তদের পক্ষ থেকে ভুক্তভোগী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্ত শফিকুলসহ তিনজন স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, এই প্রতিবেদককে বলেন ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট