1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা, অভিযোগের তীর স্বামীর দিকে - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্নহত্যা, অভিযোগের তীর স্বামীর দিকে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে স্বামীর সাথে দ্বন্দের জেরে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম মুক্তা আক্তার ময়না (৩৪)। তিনি তালন্দ ইউপির নারায়নপুর গ্রামের মৃত উসমান মেম্বারের বড় কন্যা এবং বিলশহর গ্রামের মৃত মোহর উদ্দীনের পুত্র রবিউল ইসলামের ২য় স্ত্রী।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তানোর ফায়ার সার্ভিস অফিসের সামনে ভাড়া বাসার নিজ ঘরের ফ্যানের সাথে উড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই গৃহবধূ আত্মহত্যা করার আগে তার মাকে ফোনে জানাই যে তার স্বামীর সাথে ৩দিন ধরে গন্ডগোল হচ্ছে এখন সে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করবে। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীসহ তার মা ওই ভাড়া বাড়িতে গিয়ে গৃহবধূ ময়নার ঝুলন্ত লাশ দেখতে পাই। এসময় খবর দেয়া হলে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

প্রতিবেশী ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, রবিউলের ২য় স্ত্রী মুক্তা আক্তার ময়না (২সন্তানের জননী) সাথে দীর্ঘ দিন আগে বিয়ে হলেও আর কোন সন্তান হয়নি। পারিবারিক বিষয় নিয়ে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। সম্প্রতি ফায়ার সার্ভিস সংলগ্ন জায়গা কিনে বাড়ি নির্মান কাজ চলছে। গত ৩দিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব প্রকোট আকার ধারণ করে। সকালেও তাদের স্বামী স্ত্রীর মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টির একপর্যায়ে স্বামী রবিউল বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরই স্ত্রী মুক্তা আক্তার ময়না আত্মহত্যা করেন।

পারিবারিক সুত্রে আরো জানা গেছে, বিয়ের সময় কথা ছিলো স্ত্রীর নামে রবিউল তানোরে জমি কিনে বাড়ি করে দিবে। জমি কিনে স্ত্রী মুক্তা আক্তার ময়নার নামে না করে রবিউল নিজের নামে করেছে। মুলত এই বিষয়টি নিয়েই গত ৩দিন ধরে তাদের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, এঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইন আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট