1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
নির্বাচন ও গণভোট ঘিরে নওগাঁয় পুলিশের কড়া বার্তা অনিয়ম হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা রাজশাহী-৬ আসন ঃ ১১৯ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ ৪২টি, উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা শেষ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২ বিদেশি পিস্তলসহ গুলি ও ম্যাগাজিন উদ্ধার নওগাঁয় জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ ​নাম, পরিচয় ও কর্মের দায়বদ্ধতা: একটি বহুমাত্রিক বিশ্লেষণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তায় র‍্যাব-৬ এর মোতায়েন  যারা জীবনবাজি রেখে গণতন্ত্র, বহু দলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টরী গণতন্ত্র ফিরিয়ে এনেছিল তাদের সম্মুখ সারিতে ছিলেন ফজলুল হক মিলন: ড. আব্দুল মঈন খান রূপসায় ধানের শীষের প্রার্থী হেলালের পক্ষে নির্বাচনী গণমিছিল ‎ ‎

তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানোন্নয়নের লক্ষ্যে ২০০ পরিবারকে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাঈমা খান। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নুরনাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিয়া এবং প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

অফিস সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২০০টি পরিবারের মাঝে দুইটি করে ছাগল (সাগি প্রজাতি) ও একটি করে মেট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, “সরকার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।” স্থানীয়রা মনে করছেন, এ কর্মসূচি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের আর্থিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট