1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে বোমা নিক্ষেপ, এলাকায় আতঙ্ক শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত রাজশাহী বোর্ডের আওতাধীন ৮ জেলার ৭০টি কেন্দ্রে অংশ নেবে ৪৯ হাজার ৯৩ জন পরীক্ষার্থী রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠিত শ্যামনগরে অভিযোজন ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাজেট বরাদ্দের দাবিতে সংলাপ অনুষ্ঠিত রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: প্রতিটি উপজেলায় মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের ঘোষণা সারিয়াকান্দিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রূপসায় ইউএনওর গাড়ি সংকটে ব্যাহত প্রশাসনিক কার্যক্রম, সেবা বঞ্চিত উপজেলাবাসী পোরশায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত আত্রাইয়ে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ শুরু: প্রণোদনা পাচ্ছেন ৭ হাজার ২০০ কৃষক

তানোরে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি………………………………………………………

রাজশাহীর তানোর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন করা হয়েছে। তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী, সরকারি কলেজ, স্ব্যস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, মহিলা ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‍্যালে সকাল ১০টায় পুস্পস্তবক অর্পণ করেন।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) আবিদা সিফাতের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওসার আলী,মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন। এছাড়াও বিভিন্ন শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমানের ভাষণ পাঠ করে শোনান। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট