1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
সম্পর্ক অটুট থাকলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে: এমপি মিলন চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ পুঠিয়ার তাহেরপুর ফিলিং স্টেশনে তিন সপ্তাহ ধরে তেলের তীব্র সংকট রাজশাহীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ভোলাহাটে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন চলে গেলেন না ফিরার দেশে বাঘায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের স্বাধীনতা দিবস উদযাপন বাঘায় রুগী বহনকারি সিএনজির সাথে ব্যাটারি চালিত অটোগাড়ির সংঘর্ষে আহত-৪ কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বাগমারার তাহেরপুর পৌরসভায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত  আমাদের স্বাধীনতা: প্রত্যাশা, প্রাপ্তি ও আগামীর পথনকশা

তানোরে উদযাপিত হলো পরিষ্কার-পরিচ্ছন্ন দিবস ২০২৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে উৎসবমুখর পরিবেশে পালিত হলো পরিষ্কার-পরিচ্ছন্ন দিবস ২০২৫। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে যুব ও শিশু ফোরাম, তানোর পৌরসভা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার লাবলু খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ সাঈদ হোসেন, ভিডিসি সভাপতি আলমাস আলী, সমাজসেবক সার্জেন্ট এম আলাল উদ্দিন প্রমোখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিচ্ছন্ন সমাজ গঠনে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রত্যেকে যদি নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলেন, তবে তানোরসহ গোটা দেশ হবে আরও সুন্দর ও বাসযোগ্য।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন। র‌্যালির মাধ্যমে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেন শহরের বিভিন্ন এলাকায়।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট