1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার

তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা ছাত্রদল ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে একদিন ব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় তানোর উপজেলার ৮টি টিম অংশ গ্রহণ করেন।  টিম গুলো হলেন, উপজেলার কলমা ইউনিয়ন, বাধাইড় ইউনিয়ন, পাঁচন্দর ইউনিয়ন, সরনজাই ইউনিয়ন, তালন্দ ইউনিয়ন, কামারগাঁ ইউনিয়ন, চাঁন্দুড়িয়া ইউনিয়ন ও মুন্ডুমালা পৌরসভা। দিনভর খেলা শেষে বিজয়ী হন বাধাইড় ইউনিয়ন ফুটবল দল ও রানারআপ হন কলমা ইউনিয়ন ফুটবল দল।

উক্ত খেলায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার সাবেক মেয়র এবং জেলা বিএনপির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব শ্রী বিশ্বনাথ সরকার, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা প্রমূখসহ তানোর-গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ গন উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট