1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরের কামারগাঁ খাদ্যগুদামে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ প্রকৃত কৃষক বঞ্চিত, গুদাম কর্মকর্তার আতিকুরের বদলির দাবি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় প্যারাকুয়েটসহ অতিঝুঁকিপূর্ণ কীটনাশক নিষিদ্ধের দাবি ট্রাফিক জ্যাম, মাদক ও কিশোর গ্যাং নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন আরএমপি কমিশনার বিএনপি ক্ষমতায় থাকলে মেধার জোরে চাকরি হবে- সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসবে এমপি চাঁদ রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ প্রদর্শনী খামারের জন্য বাঘায় মাছের পোনা ও উপকরণ পেলেন ৪ চাষী আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড বদরগঞ্জে গলায় ফাঁস দিয়ে একজনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

তাদেরও আমাদের মতো ভাষা রয়েছে-ইউএনও বাঘায় বাংলা ইশারা ভাষা দিবস উদাপন

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় র‌্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ‘ইশারা ভাষার ব্যবহার , বাক শ্রবন ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার (০৭-০২-২০২৬) সকাল ১১টায় এর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্যকালে উপজেলা নির্বাহি অফিসার বলেন,সমৃদ্ধ হয়েছে ভাষার প্রকাশ মাধ্যম, যোগাযোগ পেয়েছে তার অন্যতম মাধ্যম। আর বর্তমানে তথ্য-প্রযুক্তির উন্নয়নে সেই যোগাযোগ হয়েছে আরও সহজতর। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু মানুষ রয়ে গেছেন যারা শ্রবণ ও বাক্ সীমাবদ্ধতা নিয়ে জন্মেছেন। তারা আমাদের মতো বাচনিক ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করেন না। তবে তারা ভাষাহীনও নন। তাদেরও আমাদের মতো ভাষা রয়েছে। তারা আমাদের মতো বাচনিক ভাষায় তাদের মনের ভাব প্রকাশ না করে বরং সংকেত ভাষায় যোগাযোগ করে থাকে। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতায় এর সম্প্রসার বৃদ্ধির আশ্বাস দেন ইউএনও।

Open photo

সভাপতির বক্তব্যকালে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী বলেন, দিবসটি সমাজের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও যোগাযোগের অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি করে । বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সাংকেতিক ভাষার প্রতি সম্মান প্রদর্শন, স্বীকৃতি ও ভাষার প্রসারকল্পে ২০১২ সালে রাষ্ট্রীয়ভাবে এই দিনটি নির্ধারণ করা হয় ।

অন্যান্যের মধ্যে বকব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। এর আগে র‌্যালি ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইল চেয়ার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, বাঘা বুদ্ধি অটিষ্টিক শ্রবণ ও বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম,প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম সহ বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট