বিশেষ প্রতিনিধি: বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় র্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ‘ইশারা ভাষার ব্যবহার , বাক শ্রবন ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার (০৭-০২-২০২৬) সকাল ১১টায় এর আয়োজন করেন উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্যকালে উপজেলা নির্বাহি অফিসার বলেন,সমৃদ্ধ হয়েছে ভাষার প্রকাশ মাধ্যম, যোগাযোগ পেয়েছে তার অন্যতম মাধ্যম। আর বর্তমানে তথ্য-প্রযুক্তির উন্নয়নে সেই যোগাযোগ হয়েছে আরও সহজতর। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু মানুষ রয়ে গেছেন যারা শ্রবণ ও বাক্ সীমাবদ্ধতা নিয়ে জন্মেছেন। তারা আমাদের মতো বাচনিক ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করেন না। তবে তারা ভাষাহীনও নন। তাদেরও আমাদের মতো ভাষা রয়েছে। তারা আমাদের মতো বাচনিক ভাষায় তাদের মনের ভাব প্রকাশ না করে বরং সংকেত ভাষায় যোগাযোগ করে থাকে। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতায় এর সম্প্রসার বৃদ্ধির আশ্বাস দেন ইউএনও।

সভাপতির বক্তব্যকালে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী বলেন, দিবসটি সমাজের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও যোগাযোগের অধিকার নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি করে । বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সাংকেতিক ভাষার প্রতি সম্মান প্রদর্শন, স্বীকৃতি ও ভাষার প্রসারকল্পে ২০১২ সালে রাষ্ট্রীয়ভাবে এই দিনটি নির্ধারণ করা হয় ।
অন্যান্যের মধ্যে বকব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা। এর আগে র্যালি ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইল চেয়ার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, বাঘা বুদ্ধি অটিষ্টিক শ্রবণ ও বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম,প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম সহ বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর