1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঢাকা থেকে অপহৃতকে উদ্ধার করলো শিবগঞ্জ থানা পুলিশ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

ঢাকা থেকে অপহৃতকে উদ্ধার করলো শিবগঞ্জ থানা পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এইচ.এম.সারওয়ার রফিক, শিবগঞ্জ……………………………………………….

রাজধানীর কাকরাইল থেকে অপহৃত ওমর ফারুক আব্দুল্লাহ (২৫) নামে এক ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুসলিমপুর বাজারের সড়কের পাশ থেকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওমর ফারুক আব্দুল্লাহ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি পিরোজপুরের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর বনশ্রী এলাকায় বসবাস করেন।

 

মুসলিমপুর এলাকার বাসিন্দা আবদুর রহিম বলেন, রাত ১০টার দিকে মুসলিমপুর বাজারের সড়কের পাশে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় একটি মানুষকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এ সময় একাধিকবার পানি খেতে চাচ্ছিলেন তিনি। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। এ সময় তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল।

 

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে খবর পেয়ে অপহৃত যুবককে উদ্ধার করতে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে ওই যুবককে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে চঁাপাইনবাবগঞ্জে থাকা আত্মীয়ের কাছে ওই যুবককে হস্তান্তর করা হয়েছে।

 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর কাকরাইল থেকে তাকে অপহরণ করা হয়। বৃহস্পতিবার হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় শিবগঞ্জের মুসলিমপুর বাজারের সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। #

 

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট