
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ উপলক্ষে ঢাকাসহ সারাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেহেরিন মোস্তফা। তিনি দেশের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায় নেহেরিন মোস্তফা বলেন, ঈদ আমাদের মাঝে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে তিনি সকলকে ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনবে নতুন আশা ও প্রেরণা। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। নেহেরিন মোস্তফা আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর গ্লোবাল অ্যাডভাইজরি বোর্ডের সাধারণ সম্পাদক, সিটি ব্যাংকের নির্বাহী কর্মকর্তা (ইও), বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এবং এটিএন নিউজের প্রেজেন্টেশন টিমের প্রধান ও সিনিয়র সংবাদ উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। শেষে তিনি সকলের জন্য একটি নিরাপদ, আনন্দময় ও শান্তিপূর্ণ ঈদ কামনা করেন।#