1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার জলবায়ু পরিবর্তন: বাস্তুচ্যুতি, বৈষম্য ও মানবিক ঝুঁকি বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় দুর্ঘ টনায় নিহত বিমানের পাইলট তৌকির ইসলাম সাগরকে রাজশাহীতে দাফন করার প্রস্তুতি চলছে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক:

গতকাল ঢাকা মহানগরীর উত্তরায়  মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় কলেজের শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। উক্ত ঘটনায় বিমানের পাইলট তৌকির ইসলাম সাগর (৩০) মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে বিকাল ৪টায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ  শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সাগরের মরদেহ এখনও রাজশাহীতে এসে পৌঁছেনি তবে তার দাফনের ব্যবস্থা সপুরা গোরস্থানে করা হচ্ছে বলে জানা গেছে এবং  সেমোতাবেক কবর খননের কাজ চলছে।

রাজশাহীর উপশহরে পরিবারের বর্তমান নিবাস হলেও তৌকির ইসলাম সাগরের আদি ভিটা চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে।

আত্মীয়স্বজনের সাথে কথা বলে জানা গেছে, ছোটবেলা থেকেই  তৌকিরের স্বপ্ন ছিল আকাশে ওড়ার। পাইলট হওয়ার সেই স্বপ্নই কেড়ে নিল তৌকিরের জীবন। তৌকিরের মৃত্যুর খবরে তার পৈত্রিক নিবাস  শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুরে শোকের ছায়া নেমে এসেছে।

তৌকিরের পারিবারিক সূত্রে জানা গেছে, পড়ালেখায় মেধাবী তৌকির ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছেন রাজশাহী গভর্মেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে। এরপর ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে।

তৌকিরের আত্মীয়স্বজন তার মরদেহ নেয়ার জন্য অপেক্ষা করছে সিএমএইচ-এ। মরদেহ পাওয়ার পরই বিশেষ বিমান অথবা হেলিকপ্টারে বিকেল নাগাদ এসে পৌছাবে রাজশাহীতে। ধারণা করা হচ্ছে তৌকিরকে   বিকেল ৫টা নাগাদ বা তার পরপরই তাকে চিরসমাহিত করা হবে রাজশাহীতে।#

 

 

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট