1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল ফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল ফোন কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল প্রতিনিধি…………………………………………….

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল ফেন সেট কিনে না দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে কান্ত রায় (১৪) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোরে উপজেলার জাবরহাট ইউনিয়নের দক্ষিণ মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে। কান্ত রায় দক্ষিণ মালঞ্চা গ্রামের দীনেশ চন্দ্র রায়ের ছেলে। সে দক্ষিণ মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।

জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, কয়েক দিন আগ থেকে একটি স্মাট মোবাইল ফোনে সেট কিনে দেয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরে কান্ত। অভাবের কারণে ছেলেকে ফোন সেট কিনে দিতে পারেননি কান্তের মা-বাবা। এতে অভিমান করে মঙ্গলবার ভোরে বাড়ির দক্ষিণ পাশে একটি আম গাছে রসি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে কান্ত।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, স্কুল ছাত্রের আত্নহত্যার ঘটনায় থানা ইউডি মামলা করে মরদেহ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট