1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে এমপিও জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কর্মকাণ্ডে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ আধুনিক রোবোটিক্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল রুয়েট: ‘রাইকন-২০২৬’-এ বেস্ট পেপার অ্যাওয়ার্ড শিবপুর পুটিয়া ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে: এমপি মনজুর এলাহী ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে এমপিও জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ বাঘায় প্রকৃতি ও বড়াল নদী রক্ষায় আলোচনা সভা: পুনঃখনন ও দখলমুক্তির আশ্বাস এমপি চাঁদের বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থাকবে রাসিক: ‘শরৎ উৎসব ও মেলা’র সমাপনীতে রাসিক প্রশাসক

ঠাকুরগাঁওয়ে শিক্ষকের বিরুদ্ধে এমপিও জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে এমপিও সংক্রান্ত তথ্য গোপন করে টাইম স্কেল ও উচ্চতর স্কেল গ্রহণের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যা স্থানীয় শিক্ষক মহল ও সুশীল সমাজের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক মো. শাহরিয়ার কবীরের বিরুদ্ধে পূর্বের কর্মস্থলের এমপিও সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবিএম মহিউদ্দীন জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর এ লিখিত অভিযোগ দায়ের করেন।

তথ্য গোপন করে টাইম স্কেল গ্রহণ

অভিযোগকারী শিক্ষকের দাবি, মো. শাহরিয়ার কবীর প্রথম এমপিও শিটের তথ্য গোপন করে সম্পূর্ণ নতুনভাবে পুনরায় এমপিওভুক্ত হন। পরবর্তীতে সরকারি বিধিমালা লঙ্ঘন করে নির্ধারিত সময় পূর্ণ হওয়ার আগেই অবৈধভাবে টাইম স্কেল ও উচ্চতর স্কেল গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে সরকারি কোষাগার থেকে অতিরিক্ত আর্থিক সুবিধা ভোগ করে রাষ্ট্রীয় অর্থের বিপুল ক্ষতিসাধন করেছেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের অতিরিক্ত গৃহীত অর্থ সরকারি কোষাগারে ফেরত নেওয়া এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

শিক্ষককে পাওয়া যায়নি, রিসিভ হয়নি ফোন

এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় সচেতন মহল ও শিক্ষকদের মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। অভিযুক্ত শিক্ষকের বক্তব্য নিতে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার জানান, “অভিযোগপত্রটি আমরা হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, অভিযোগের অনুলিপি জেলা শিক্ষা কর্মকর্তা ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষা দপ্তরের বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগে অনুলিপিসহ প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট