1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঠাকুরগাঁওয়ে বি.পি যুব সংঘ ও পাঠাগারের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বি.পি যুব সংঘ ও পাঠাগারের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ঠাকুরগাঁও প্রতিনিধি : জমজমাটপুর্ন আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলার নারগুন ইউনিয়নের বোচাপুকুর পোকাতী যুব সংঘ ও পাঠাগারের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। গতকাল বুধবার সকালে জাতীয় ও ক্লাবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: পয়গাম আলী।

অত্র ক্লাবের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মো: সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও নারগুন ইউনিয়নের ৪ বারের সাবেক চেয়ারম্যান মো: পয়গাম আলী।

অন্যানের মধ্যে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: জয়নাল আবেদীন, ক্লাবের পক্ষে স্থানীয় বিএনপি নেতা মো: আল মামুন মুক্তা, মাতৃগাও মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান, ক্লাবের সাধারন সম্পাদক মো: আতিকুর রহমান, ক্রীড়া সম্পাদক ও নারগুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাবুব আলম, শিক্ষক গনেশ সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাবেক খেলোয়ড় ও সদর উপজেলা ছাত্রদল নেতা মো: সায়েদ।

এ সময় ক্লাবের বর্তমান ও সাবেক বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন। পরে ক্লাব চত্তর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করে আশ পাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে নারগুন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস জুলিয়া তাসনীনের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী ক্লাবের কর্মকর্তাদের হাতে তুলে দেন প্রধান অতিথি।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট